গাংনীতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ পিএম | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ পিএম
গাংনীতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় রেহান ইসলাম(৬) বছরের এক শিশু  নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রেহান ইসলাম উপজেলার কসবা গ্রামের সাগর আহমেদের ছেলে। স্থানীয় বাসিন্দা কসবা গ্রামের মোঃ নিহাজ উদ্দিন বলেন, ঘটনাটি ঘটেছে কসবা মাদ্রাসা পাড়ায়। শিশু রেহান ইসলাম ট্রলির উপরে খেলা করছিল।এ সময়  ট্রলিচালক ট্রলিটি ঘোরাতে গেলে অসাধানতাবশত রেহান ট্রলি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।  ঘটনা সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোঃ কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর  আহত রেহান ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের   চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, যখন রেহান ইসলামকে হাসপাতালে নেওয়া হয় তখন তার নাক,কান ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখি শিশুটি মারা গেছে।তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান,সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে