উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে তিনটি পদে সচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। মডেল মসজিদ নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার চুড়ান্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো পেশ ইমাম ১জন , মুয়াজ্জিন ১ জন, খাদেম ২ জন । এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঠিকানাসহ ফলাফল হোসেনপুর উপজেলা অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছ।
জানাযায়, পুলিশ কর্তৃক প্রাক- পরিচয় যাচাইয়ে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে উপরোল্লিখিত চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে। উল্লেখ্য ০৩/০৮/২০২৩ সালে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি। নিয়োগ বানিজ্যে ও রাজনৈতিক চাপে নিয়োগ স্থগিত করেন দেন সে সময়ের কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। ৮/১২/২০২৫ ইং তারিখে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন নিয়োগ কমিটির বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। ২২/০৪/২০২৬ ইং তারিখে লিখিত ও মৌখিক পরিক্ষা গ্রহণ শেষে সচ্ছতার সাথে চুড়ান্ত নিয়োগ সমাপ্ত করে হোসেনপুর উপজেলা অফিশিয়াল সরকারি ওয়েবসাইটে প্রার্থীদের নাম ঠিকানাসহ নিয়োগ কমিটি চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করে।