কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দেওয়ান জসীম উদ্দীনের ব্যতিক্রমী উদ্যোগ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন চলতি এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এরমধ্যে রয়েছে কলম, ছায়াযুক্ত স্থানে বসারব্যাবস্থা, খাবার স্যালাইন, বোতলজাত পানি,হালকা টিফিন ও বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চন্দ্রা সরকারি হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে কালিয়াকৈর সরকারি কলেজ গেইটের বাইরে রোধ প্রতিরোধ সামিয়ানা টাঙানো, সেখানে শতাধিক চেয়ারে বসে আছেন পরীক্ষার্থীদের অভিভাবকগন।দুপাশে বড় সাইজের স্ট্যান্ড ফ্যান ঘুরছে ৩/৪জন সেচ্ছাসেবক যুবক তাদের হাতে বিস্কুট ও পানির বোতল পৌঁছে দিচ্ছেন। বিষয়টি জানতে চাইলে হারিজ দেওয়ান বলেন আমার ছেলে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, ছেলেকে সাথে নিয়ে এসেছি। জসীম ভাই এখানে বসা ও টিফিনের ব্যবস্থা করে দেওয়ায় সবার জন্য সুবিধা হয়েছে। আকলিমা আক্তার বলেন,আমাদের জন্য দেওয়ান জসীমউদ্দিন সুন্দর ব্যাবস্থা করেছে তার প্রতি আমরা কৃতজ্ঞ।
এ বিষয়ে দেওয়ান জসীমউদ্দিন জানান, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা চিন্তা করে আমি ব্যক্তিগত ভাবে এই উদ্যোগ নিয়েছি। কালিয়াকৈর পৌরসভা এলাকার মধ্যে চান্দরা, কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,কালিয়াকৈর গোলামনবী পাইলট হাইস্কুল ও বেগম সুফিয়া মডেল হাইস্কুলে এই ব্যবস্থা করেছি।আমি প্রতিটি পরীক্ষার দিন অভিভাবকদের সাথে দেখা করে কথা বলি। বিষয়টি পৌরসভার নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে দেওয়ান জসীমউদ্দিন মুখে মুচকি হাসি দিয়ে বলেন,আমি যাদের পাশে দাড়িয়ে সহযোগিতা করছি তারা আমার জন্য কিছু করলে কৃতজ্ঞ থাকব।