দুই দিনের সফরে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ পিএম
দুই দিনের সফরে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

পাঁচ দিন সংসদ অধিবেশনের যোগদান শেষে শুক্র ও শনিবার দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার(২৪ এপ্রিল)জুমার নামাজের আগে এবং পরে ব্যস্ত সময় অতিবাহিত করেন তিনি।  শহরের নিজ বাসভবনে প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং  নির্বাচনী এলাকার জনসাধারণের সুখ -দুঃখ, সমস্যা, প্রাপ্তি,সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনেন ও সমাধানের উদ্যোগ নেন।  পরে পৌর ১১ নং ওয়ার্ডে একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এলাকার খোঁজ খবর নেন দ্রুত রাস্তা ঘাটের সংস্কার ও মেরামতের নির্দেশ প্রদান করেন।  এরপর চাঁদপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার সড়কের কাজ পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে