রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সর্তকতা পুলিশের

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১৩ পিএম
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সর্তকতা পুলিশের

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার প্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলার পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেফতারর হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী, যিনি আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।এ ছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এরইমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নানামুখী তৎপরতাও চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে