সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল চৌধুরী আহত

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০২:২৮ পিএম
সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল চৌধুরী আহত

ভোলার দৌলতখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হালিমা খাতুন মহাবিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।  শুক্রবার (২৪ এপ্রিল)  ভোলা সদর থেকে বাড়ি ফেরার পথে দৌলতখান বাংলাবাজার সড়কে অটো টেম্পু দুর্ঘটনায় মাথায় আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। আঘাত জনিত কারণে তার  মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হলে   স্থানীয়রা তাকে তাৎক্ষণিক দৌলতখান  হাসপাতালে নিয়ে আসে।  হাসপাতালের ইমারজেন্সির কর্তব্যরত চিকিৎসক তার মাথায় নয়টি সেলাই দেন।  জানা যায়, অটো টেম্পুটি  বাংলাবাজার  থেকে দৌলতখানে আসার পথে চালতাতলা জয়নুল আবেদীন ল্যাবরেটরি হাই  স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। অটোতে থাকা যাত্রীরা জানায়, ড্রাইভারের  অসাবধানতার কারণে টেম্পুটি স্কুলের সামনের সড়কের স্প্রিড বেকারের সাথে স্বজোরো ধাক্কা লেগে উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরের খাদে পড়ে যায় । হাসপাতালের চিকিৎসাধীন আহত উজ্জল চৌধুরী সুস্থতার জন্য  সকলের কাছে দোয়া চেয়েছেন।