খাল পরিষ্কার ও ফ্যামিলি কাড জরিপ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিসি আল-মামুন

ক্ষেতলালে হুইলচেয়ার বিতরণ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৫:১৪ পিএম
ক্ষেতলালে হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একদিনে একাধিক জনসেবামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে দূস্থ অসহায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে  হুইলচেয়ার বিতরণ করেন তিনি।  এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিনই পৌর সদরের পোস্ট অফিস সংলগ্ন খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।  অপরদিকে বেলা ১১টায় উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ মোমেন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে চলমান জরিপ কার্যক্রমে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিসি। সভায় তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছালেকুল ইসলাম, অতিরিক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক এবং আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. হোসনে আরা।

আপনার জেলার সংবাদ পড়তে