প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ

মান্দায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:২১ পিএম
মান্দায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

নওগাঁর মান্দা উপজেলায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে উপজেলা কয়পাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বালক গ্রুপে গাইহানা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানাসআপ এবং বালিকা গ্রুপে খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাঁজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানাসআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলার মাধ্যমেও নিজেদের প্রতিভা বিকাশ করছে-এটা আমাদের জন্য গর্বের বিষয়। খেলাধুলা একজন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শৃঙ্খলা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। আমি আজকের বিজয়ী ও রানারআপ সকল দলকে আন্তরিক অভিনন্দন জানাই। যারা আজ চ্যাম্পিয়ন হতে পারেনি, তারাও নিরুৎসাহিত হবে না, কারণ অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতে তারা আরও ভালো করবে বলে আমি আশাবাদী।’

আপনার জেলার সংবাদ পড়তে