ইদিলপুর উত্তরপাড়া ভূঁইয়া রোডের মেরামত কাজের উদ্বোধন

সেনবাগে শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম
সেনবাগে শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সেনবাগের ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ এবং ইদিলপুর উত্তরপাড়া ভূঁইয়া রোডের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকালে উপজেলার অজুনতলা ইউপি ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং  ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ আকরামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী -২ ( সেনবাগ - সোনাইমুড়ী আংশিক)  আসন থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন প্রধান পৃষ্টপোষক, ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফ্রেসফ্রুট এসোসিয়েশন ( বিএফএফআইএ) সিনিয়র ভাইস, প্রেসিডেন্ট ও , আল্লাহর রহমত স্টোর মোহাম্মদ প্রোপ্রাইটর মোহাম্মদ কামাল উদ্দিন। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাশার, সেনবাগ উপজেলা প্রকৌশলি তামিম বিন জাহিদ,  ব্যবসায়ী আবু বাহার, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নুরনবী বাচ্চু, অজুনতলা ইউনিযন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান সাধন, সেক্রেটারী হারুনুর রশিদ, সেনবাগ উপজেলা ছাত্রদল আহবায়ক ছানা উল্লাহ, নুরনবী রাজু,এমরান হোসেন স্বপন, তুহিন,গাজী খোকন, বক্তারা বলেন,  শিক্ষার মানোন্নয়নে ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এধরনের বৃত্তি কার্যক্রমের ওপর গুরুত্ব তুলে ধরেণ। আয়োজকরা জানান, বিগত ২৬ বছর যাবত ইদিণপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিক ভাবে বৃত্তি কার্যক্রম পরিচালিত হবে আসছে। এই বৃত্তি আরো বৃহত্তম আকারে পরিচালনার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। শেষে জয়নুল আবদিন ফারুক ইদিলপুর উত্তরপাড়া ভূঁইয়া বাড়ি সড়কের  নির্মান কাজের উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে