চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিনের ইভেন্ট "শারীরিক সক্ষমতা যাচাই" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় প্রার্থীদের দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প-এ অংশগ্রহণ করতে হয়। নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. রবিউল হাসানের (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দিনব্যাপী নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। এ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।