শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) :
| আপডেট: ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ পিএম | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ পিএম
খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে কলেজ ছাত্রদল। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, স্যালাইন, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। এছাড়া একটি হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ নানা সহযোগিতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তারা বলেন, ভতির‌্যুেদ্ধ অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে