মাত্র তিন বছরের শিশু আহনাফ হাবিব। এই বয়সে যেখানে তার হাসিখুশি দৌড়ঝাঁপে দিন কাটানোর কথা, সেখানে সে প্রতিনিয়ত লড়াই করছে এক কঠিন রোগের সঙ্গে। তার ছোট্ট হার্টে রয়েছে ছিদ্র। জন্মের পর থেকেই অসুস্থ আহনাফ। দিন যতো যাচ্ছে, তার শারীরিক অবস্থার অবনতি ততোই বাড়ছে। সামান্য দৌঁড়ালেই হাঁপিয়ে ওঠে, মাঝে মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পরে। সন্তানের এই কষ্ট সহ্য করতে না পেরে অসহায় বাবা আনোয়ার হোসেন আর মায়ের চোখে এখন শুধু আতঙ্ক আর অশ্রু। এই মায়ের জীবনের বেদনা আরও গভীর। এর আগেই তিনি একমাত্র মেয়েকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন। সেই শোক এখনো কাটিয়ে উঠতে না পারার মধ্যেই এখন একমাত্র ছেলেকেও হারানোর আশঙ্কায় তিনি প্রায় দিশেহারা হয়ে পরেছেন। কাঁদতে কাঁদতে তিনি শুধু বলেন- “আমার ছেলেটাকে বাঁচানৃ আমি আর কিছু চাই নাৃ ও-ই আমার সবৃ”চিকিৎসকদের মতে, আহনাফকে বাঁচাতে হলে দ্রুত একটি জটিল হার্টের অপারেশন করানো অত্যন্ত জরুরি। কিন্তু সেই অপারেশনের ব্যয় এতোটাই বেশি যে, এই অসহায় পরিবারের পক্ষে তা বহন করা একেবারেই অসম্ভব। আজ তারা কারো ব্যক্তিগত সহায়তার আশায় নয় বরং পুরো সমাজের কাছে হাত বাড়িয়েছেন, মানবতার কাছে, আপনার কাছে, আমার কাছে। আপনার সামান্য সহযোগিতাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে। উজিরপুর উপজেলার বাসিন্দা এই ছোট্ট শিশুটি বাঁচাতে সমাজের মহানুভব ব্যক্তি, সরকার ও দানশীল ব্যক্তিদের কাছে হাত পেতেছেন তার অসহায় পরিবার। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: অসুস্থ্য শিশুর বাবা আনোয়ার হোসেন, ০১৭০৩-৮২ ৩২ ৩০ (বিকাশ/নগদ) এবং চাচা খাইরুল ইসলাম, ০১৭২২-৪৭ ৫৭ ৭০ (বিকাশ/নগদ)।