চাঁদপুরে ছাত্রদলের মিছিল, অপ্রীতিকর ঘটনায় আহত ২

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২৪ এএম
চাঁদপুরে ছাত্রদলের মিছিল, অপ্রীতিকর ঘটনায় আহত ২

চাঁদপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে  ‘ভয়েস অব জুলাই’ নামের একটি সংগঠনের সঙ্গে ছাত্রদলের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার সময় জেলা পরিষদের প্রশাসকের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। 'ভয়েস অব জুলাই’ সংগঠনের অভিযোগ- জেলা পরিষদের প্রশাসকের সম্প্রতি ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বিরূপ মন্তব্য করার স্মারকলিপিতে জুলাই যোদ্ধাদের সম্মানহানির অভিযোগ তুলে প্রতিবাদ, দোষীদের শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। এই স্মারকলিপি জমা দেওয়ার সময় সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হলে বিচ্ছিন্ন ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারধরের ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের গাড়ি চালক সহ  দুই কর্মচারী হামলার শিকার হয়।  এদিকে ঘটনার পরপরই বিভিন্ন স্লোগানের ছাত্রদলের বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  চাঁদপুর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাহিদ ইকবালের পদত্যাগ দাবি করে ডিসি অফিস চত্বরে মিছিল করে ছাত্রদল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মচারী আহত হয়েছেন। পরে উভয়পক্ষকে নিয়ে তিনি বৈঠকে বসেন। সেখানে উভয় পক্ষের ভুল বুঝাবুঝির মীমাংস হয়।

আপনার জেলার সংবাদ পড়তে