ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো সুমন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম
ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো সুমন

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে সুমন প্রামানিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঝড় বৃষ্টির সময় উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।  জানা গেছে, ঘটনার দিন  বিকেলেঝঢ় বৃষ্টির সাথে বজ্রপাতেও হতে থাকে। এ সময় বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন মাঠ থেকে ছাগল আনতে গেলে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, থানার এসআই মাহবুব, এসআই আলহাজ্ব ও এসআই ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন

আপনার জেলার সংবাদ পড়তে