মেলান্দহে কালবৈশাখী ঝড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০১:২৩ পিএম
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল রাত ৩টার দিকে দাগি দক্ষিণপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-মৃত আব্দুল গণির স্ত্রী খুকি বেগম (৯০), দ্ইু মেয়ে ফাতেমা খাতুন (৫০) এবং ফরিদা বেগম (৫৫)। ঘটনার সময় তারা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশি আ: সালাম (৬০) জানান-রাতে প্রচন্ড ঝড় হয়। এ সময় একটি গাছের শিকড় উপড়ে ঘরের উপরে পড়ে যায়। গাছের চাপায় ঘুমন্ত অবস্থায় মা-মেয়েসহ ৩ জনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  এসআই হুমায়ুন কবির জানিয়েছেন, পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-লাশের সুরতহাল শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় দাফন কাফনের জন্য স্বজনদের কাছে লাশ দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে