হোমনায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৮ পিএম
হোমনায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুমিল্লার হোমনায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউস প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষককে ৫ কেজি ব্রি ধান-৯৮ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সরকার ও প্রশাসন নিরলস কাজ করছে। উচ্চফলনশীল এই ধান চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা লাভবান হবেন এবং জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও প্রয়োজনীয় সার হাতে পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে