সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী শাহাদাত হোসেন (৩৩) হাসপাতালে মারা গেছেন। সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে গতরাতে একদল মুখোশধারী তার উপর হামলা করেছিল। গুরুতর আহতাবস্থায় তাকে কেরানিহাট আশশেফা হাসপাতালে আনা হয়। সেখান থেকে নেয়া হয় চমেক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটা চল্লিশ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। ৩ ছেলে ১ মেয়ের জনক শাহাদাত (৩৩) উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজ পাড়ার মৃত মোহাম্মদ শফির ছেলে। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথায় একটি টং দোকান পরিচালনা করত। গত ইউ পি নির্বাচনে সে মেম্বার পদে নির্বাচন করেছিল। আগামী নির্বাচনেও সে প্রার্থী হবার প্রস্তুতি নিচ্ছিল। গতরাত ১০ ঘটিকার দিকে সে তার টং দোকানের বাইরে বসে মোবাইল টিপছিল। হঠাৎ মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী এসে তার মাথায় এবং শরীরে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় কেরানিহাট আশশেফা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে আজ ভোরে শাহাদাত মৃত্যু বরণ করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, নিহত শাহাদাতের লাশ চেমেকে পোস্টমর্টেমের অপেক্ষায় রয়েছে। এখনও পরিবারের পক্ষ হতে এজাহার দায়ের করা হয়নি।