শেরপুরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের যোগদান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ পিএম
শেরপুরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের যোগদান

শেরপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন ফরিদা ইয়াসমিন। সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি জেলা প্রশাসকের অফিস কক্ষে যোগদানের পর নিজ দায়িত্ব বুঝে নেন। নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।  বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তিনি বাল্যবিবাহমুক্ত উপজেলায় পরিণত করেছিলেন। তার দায়িত্বকালীন সময়ে তিনি ৫৯টি বাল্যবিবাহ ঠেকিয়েছেন। নিরলস পরিশ্রমের কারণে বারহাট্টা উপজেলা বাল্যবিবাহমুক্ত হওয়ায় পুরস্কারও পেয়েছিলেন তিনি। ফরিদা ইয়াসমিন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২৮ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন।

আপনার জেলার সংবাদ পড়তে