সৈয়দপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ১২:১০ পিএম
সৈয়দপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে সৈয়দপুরে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  সোমবার সৈয়দপুর উপজেলা পরিষদে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন  নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই মেশিন পেয়ে তারা ঘরে বসেই আয় করতে পারবে, যা তাদের পরিবারকে সহায়তা করবে। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিকভাবে ১২৬ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

উপকারভোগী নারীরা সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়মুখী কাজে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাদের সফলতা কামনা করেন।

এই উদ্যোগ স্থানীয়ভাবে নারী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে