লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত: ২০ হাজার টাকা জরিমানা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:০০ পিএম
লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত: ২০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির হোসেন এর নেতৃত্বে লালপুর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অননুমোদিতভাবে তেল বিতরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় নির্ধারিত নিয়ম অনুসরণ না করে তেল বিতরণ করার দায়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানের অংশ হিসেবে ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম তদারকির লক্ষ্যে সরেজমিন পরিদর্শন অব্যাহত রাখা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে