কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক: জনদুর্ভোগ চরমে

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:৩৩ পিএম
কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক: জনদুর্ভোগ চরমে

কুমিল্লায় সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠানসহ বাসাবাড়ি। এতে দুর্ভোগ পড়েছে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক। পথচারীরাওযানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেককে রিকশা ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। মঙ্গলবার ঘন্টাখানিক বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল ও প্রধান সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর কুমিল্লা শিক্ষাবোর্ড, মহিলা কলেজ, ভিক্টোরিয়া কলেজ, মনোহরপুর, দক্ষিণ চর্থা ইপিজেড রোড, ঠাকুরপাড়া, রেইসকোর্স, মুরাদপুর, মনোহরপুর, বিসিক এলাকা, রানীরবাজার, আদালত পাড়া, হাউজিং এস্টেট, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। নিচু এলাকার বাসা-বাড়িতে পানি উঠে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার প্রধান সড়কে, জেলা জজ আদালতের সামনের রাস্তায়, ঝাউতলা সড়কে ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে। এছাড়াও নগরীর সালাউদ্দিন মোড়, জেলা স্কুল সড়ক, আদালত চত্ত্বরসহ অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া জলমগ্ন সড়কে চরম দুর্ভোগ সয়েই গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বলেন, বাইরের ড্রেনেজ ব্যবস্থা খারাপ তাই ড্রেন উপচে বোর্ডের ভেতরের পানি চলে আসে। কিছু দিনের মধ্যে ড্রেন সংস্কারের কাজ করা হবে।

কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব বলেন-আমার ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে নিজে বৃষ্টিতে ভিজে পরিস্কার পরিচ্ছন্ন করেছি। ড্রেনের ময়লা আবর্জনা সরানো হয়েছে। সামান্য বৃষ্টি হলে রাস্তায় জমে থাকে। যার ফলে জনগণের দুর্ভোগ পোহাতে হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু  বলেন, অধিক বৃষ্টিতে ড্রেন ও খালে পানি প্রবাহ ধীর গতির কারণে রাস্তায় পানি জমে যায়। সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছে। যেসব এলাকায় ময়লা ও পলিথিনে পানি চলাচলের রাস্তাবন্ধ সেসব এলাকায় তা পরিস্কার করে পানির গতিপ্রবাহ ঠিক করে দেওয়া হচ্ছে। জলাবদ্ধতানিরসনে ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে