চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম
চাঁদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদপুর পৌরসভা এবং  প্রতিষ্ঠানটির প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ‘ভাবমূর্তি ক্ষুন্নকরার ভিত্তিহীন’ অভিযোগ ছড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। গতকাল মঙ্গলবার রাতে  চাঁদপুর পৌর কর্মচারী সংসদ সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ,  এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে, চাঁদপুর পৌরসভার প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুন্নকরার প্রয়াসে কথিত সাংবাদিক মোসাদ্দেক আল-আকিব ও এক সহযোগী কর্তৃক বিভিন্ন সময়ে অসৎ উদ্দেশ্যে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিষয়ে তথ্য সংগ্রহের নামে চাঁদাদাবী করা ও বিব্রতকর পরিস্থিতির ঘটনা ঘটায়। সাম্প্রতিক সময়ে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপারে পৌর নির্বাহী প্রকৌশলী ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্ব শরিলে বিভিন্ন তথ্য প্রদানের জন্য চাপ প্রয়োগ করেন। পৌর কর্তৃপক্ষ নিয়ম মাফিক তথ্য অধিকার আইনের আলোকে আবেদন করতে বলেন। সে প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ যে কোন তথ্য দিতে সম্মতি প্রকাশ করে। কিন্তু কথিত সাংবাদিকদয় তথ্য অধিকার আইনে আবেদন না করে তথ্য প্রদানের জন্য বে-আইনিভাবে চাপ প্রয়োগ করে। এই বিষয়ে নিয়ে পৌরসভার কার্যলয়ে উপস্থিত আরো কয়েকজন সাংবাদিক ও পৌরসভায় আগত সেবা প্রত্যাশি সাধারণ মানুষদের সাথে কথিত সাংবাদিক মোসাদ্দেক আল-আকিব গং এর সাথে কথা কাটাকাটি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তাদের সাথে চাঁদপুর পৌর কার্যালয় কোন প্রকার হাতাহাতি বা মারামারি ঘটনা ঘটেনি। কিন্তু আমারা দেখতে পাচ্ছি তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশাসক ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। আমারা পৌর কর্মচারী সংসদের পক্ষে থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে