পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে কুকুরে কামড়ানো অসুস্থ, অসহায় রোগিদের চিকিৎসা সহায়তার জন্য বিনামূল্যে ২০০ এম্পুল ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এই ভ্যাকসিন প্রদান করেন। পৌরসভার প্রশাসক কার্যালয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ বিকাশ রায় এই ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনিরুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জসিম উদ্দিন, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দীর্ঘদিন পর্যন্ত কুকুড়ে কামড়ানো রোগিদের ভ্যাকসিন না থাকায় কুকুরের কামড়ে আক্রান্ত রোগিদের ভোগান্তির শেষ ছিল না। বিশেষ কওে গরিব-দুস্থ রোগিরা চরম দুরবস্থায় ছিলেন।