কুষ্টিয়ার দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। (২৯ এপ্রিল )বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠিত সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ওসি তদন্ত আলী মর্তুজা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ (বাচ্চু), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম, পিআইও শুভাগত বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানী কমান্ডার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক। গুরুত্বপূর্ণ এ সভায় মাদক, ইভটিজিং, পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, চুরি-ডাকাতি,খুন,ধর্ষণ এবং তেল সিন্ডিকেট রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।