মেলান্দহে আইন শৃঙ্খলা সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:৩১ পিএম
মেলান্দহে আইন শৃঙ্খলা সভা

জামালপুরের মেলান্দহে শৃঙ্খলা সভা ৩০ এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউএনও জান্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন। সভায় মদ-জুয়া এবং অসামাজিক কার্যকলাপবন্ধসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন-অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আহসান হাবিব, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, পৌরবিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, প্রেস ক্লাবের সভাপতি আজম খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে