দিনাজপুরের চিরিরবন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩ টায় সুখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার রায়হান আলী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহ মোছাঃ জাহান ই গুলশান, আবু বক্কর সিদ্দীক, সাজ্জাদ হোসেন, জয়ন্ত কুমার মন্ডল, মনজুরুল ইসলাম, মনজিলা হাসনাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মোরশেদ উল আলম, ক্রীড়া সংগঠক লুৎফর রহমান, নুরল ইসলাম, নুরুজ্জামান বেলাল, প্রধান শিক্ষক সোহরাব আলী, রেহেনা বেগম, উপজেলা স্কাউটস সম্পাদক আফছার আলী প্রমূখ বক্তব্য রাখেন।
খেলাগুলোতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকেল ৩ টায় বালক খেলায় ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিকেল ৪ টায় বালিকা খেলায় দূর্গাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলাগুলো পরিচালনা করেন সাজেদুর রহমান রুবেল, আবু সায়েম, আহাদুজ্জামান, সাদ্দাম হোসেন ও জাহাঙ্গীর আলম। ম্যাচ কমিশনারের দায়িদ্ব পালন করেন ক্রীড়া সংগঠক ও রেফারী মোরশেদ উল আলম। পুরো টুর্ণামেন্টে খেলার ধারাবর্ণনা দেন কারেন্টহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম আলী।