রাজিবপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ পিএম
রাজিবপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের রাজিবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) মিনি স্টেডিয়াম, চর রাজিবপুরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম  মহোদয়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মুছা মিয়া, রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার ,প্রাথমিক শিক্ষা অফিসার এম জি আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ। এ সময় এ এফ এম শামীম বলেন খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব গড়ে তুলতে সহায়ক। শিক্ষার্থীদের এই ধরনের টুর্নামেন্টের যেকোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি।  উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, চর রাজিবপুর এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলায় বালক বিভাগে বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে উত্তর কোদালকাটি মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে কুড়িগ্রাম জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

আপনার জেলার সংবাদ পড়তে