সেনবাগে পিতা-মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ পিএম | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ পিএম
সেনবাগে পিতা-মাতার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগে পিতা -মাতার ওপর অভিমান করে মোহাম্মদ ইয়াসিন(২১) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে  উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউপি ৪ নং ওযার্দড দক্ষিন মোহাম্মদপুর গ্রামের ছেরু মৌলভীর বাড়িতে। নিহত মোহাম্মদ ইয়াছিন ওই বাড়ির আবদুর  রাজ্জাকের ছেলে।  খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরন করে। জানাগেছে,  মোহাম্সদ ইয়াছিন  সকালে টাকা পয়সা নিয়ে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়।  যার এক পর্যায়ে সে অভিমান করে পার্শ্ববর্তী একটি গাছে ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুরে সেনবাগ থানা এস আই মোঃ মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে  পৌঁছে মরদেহটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল  হাসপাতালের মর্গে প্রেরন করে। যোগাযোগ করলে, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আবুল বাশার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত  করে জানান  ময়নাতোদের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা থানা অপমৃত্যু  মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে