শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৪:৩৪ পিএম
শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শুক্রবার দিবস উপলক্ষে বললেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের সঙ্গে র‌্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। আজ (শুক্রবার) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম আরও উল্লেখ করে বলেন, “বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকের অধিকার রক্ষা এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না।”

আপনার জেলার সংবাদ পড়তে