মহান মে দিবস উপলক্ষে রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় পূর্ব রূপসা ঘাট চত্বরে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।
নৈহাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম মোল্লা, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সাগর মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, মোরশেদুল রহমান লিটন, রবিউল ইসলাম রবি, মো. আজিজুর রহমান, মো. আমিরুল ইসলাম তারেক, আসাদুজ্জামান বিপ্লব, জাহিদুল ইসলাম রবি, লাবলু শেখ, ইসমাইল শেখ, আতাহার গাজী, মো. হালিম মোড়ল, এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, বাবুল শেখ, হুমায়ুন কবির, কামাল হায়দার, শাহ আলম ভূইয়া, সোহাগ শিকদার, মাহফুজুর রহমান, ফরহাদ হোসেন, দুলাল শেখ, হান্নান মীর, মাহিদুজ্জামান খান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম নাসির, কাজী জাকারিয়া, পিয়াস, মাহফুজ, নাসির, আফসার শেখ, নাজমুল হুদা, সোহেল হোসেন, রাজু আহমেদ, রাকিব হাসান, আল আমিন, মাসুদ শেখ, মাসুদ মীর, রমিজ উদ্দিন, জহর আলী, তৌহিদ শেখ, খন্দকার শরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম লিটু, সজল, সাদ্দাম হোসেন, শাহিন, শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মো. ওমর ফারুক।
সভা শেষে পূর্ব রূপসা ঘাট থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বাসটার্মিনাল প্রদক্ষিণ করে ব্যাংকের মোড় হয়ে পুনরায় মালিক সমিতির সামনে এসে শেষ হয়।