দেবহাটা উপজেলা শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার ১লা মে বিকাল ৫টায় অনুষ্টিত উক্ত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সার্বিক সঞ্চারনায় অনুষ্টিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আহছানউল্লা ঢালী, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আবু সাঈদ, ইমারত শ্রমিকদলের সভাপতি মোক্তার হোসেন, সাধারন সম্পাদক আনারুল ইসলাম, মহিলা শ্রমিকদলের সভানেত্রী সাজু পারভিন, দেবহাটা উপজেলা মহিলা শ্রমিকদলের সহ-সভাপতি আনোয়ারা পারভিন প্রমুখ। উক্ত শ্রমিক সমাবেশে ১৮৮৬ সালে শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন সেই বিষয়টি ধারন করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বির্নিমানে যে নিরলসভাবে কাজ করছেন সেই কাজকে সার্বিকভাবে সহযোগীতা করতে হবে। ইতিমধ্যে সরকার মাত্র ২ মাসে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় উপসালযের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মগুরুদের যে কার্ড বিতরন কার্যক্রম শুরু করেছে সেটা ইতিবাচক ও দেশের কল্যানে সেটা অনুধাবন করে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে অগ্রনী ভূমিকা রাখতে শ্রমিকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।