শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশ সফল করুন: ইসলামী আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১ মে, ২০২৬, ১০:৩০ পিএম
শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশ সফল করুন: ইসলামী আন্দোলন

ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখি অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আগামীকাল ১লা মে, শুক্রবার, সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদার। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শুক্রবারের শ্রমিক সমাবেশ সফলের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন দাবি ত্বরান্বিত করতে হবে। শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম কারিগর। শ্রমিকদের ঠকিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নেতৃদ্বয় শুক্রবারের শ্রমিক সমাবেশ সফলের জন্য নগরবাসী, বিশেষ করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানা শাখার সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে