বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৯:৪২ এএম
বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
রাজশাহীর বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঘা পৌরসভা ফুটবল একাদশ জয়লাভ করেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করেন বাঘা পৌরসভা ফুটবল একাদশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলার বিএনপির নেতা ও সরকারি কর্মকর্তা কর্মকর্তারা। খেলা পরিচালনা করেন রবিন খান, সুজন মাহমুদ ও আবু হানিফ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়, হান্নান সরকার।
আপনার জেলার সংবাদ পড়তে