রংপুরে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অপরাধে জরিমানা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৮ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম
রংপুরে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অপরাধে জরিমানা

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এবং কাজী মো. শাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ে মেসার্স ওমর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে চুরি করছে ৫৮০ মিলিলিটার অকটেন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসা হাবিব। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

আপনার জেলার সংবাদ পড়তে