কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ৯৩ জন সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশন, ঢাকার আয়োজনে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। কুড়িগ্রাম আলিয়া মাদরাসার প্রভাষক ড. শাহজালাল হোসেনের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদুল হাসান সোহেল, আল-কাওছার মেরিট মাদরাসার পরিচালক জোনায়েদ হোসেন, বাইতুস সালাম হিফজ মাদরাসার পরিচালক জোবায়ের হোসেন, অভিভাবক জাহাঙ্গীর আলম বাদশা টুটুল, মাওলানা ইউসুফ আলী, আব্দুল মান্নান আপেল, আব্দুর রাজ্জাকসহ অনেকে।