কার্যক্রম নিষিদ্ধ পাবনার সুজানগর নিজাম উদ্দীন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাকিম আহমেদ পদত্যাগ করেছেন। গত শুক্রবার দুপুরে উক্ত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক পদত্যাগ পত্র প্রেরণের মাধ্যমে তিনি পদত্যাগ করেন বলে দলীয় সূত্রে জানা যায়। দলীয় সূত্রে আরো জানা যায়, হাকিম আহমেদ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে গঠিত উক্ত কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি পারিবারিক নানা প্রতিকূলতার কারণে রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার কারণে দলীয় ওই পদ থেকে পদত্যাগ করেন।