বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাগেরহাট জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে মোল্লাহাট থানাধীন দক্ষিণবঙ্গ জামেয়া মিলনায়তনে সংগঠনের উদ্যোগে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা জমঈয়তে আহলে হাদীসের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সিকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আহমদ আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. মুযাফ্ফর বিন মুহসিন।
অধিবেশনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও আগামী দিনের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে মোল্লাহাট কাহালপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানকে সভাপতি এবং মো. সাখাওয়াতুর রহমানকে সেক্রেটারি করে ২০২৬-২০২৮ সেশনের জন্য ৩১ সদস্যবিশিষ্ট বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।