পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে

রাঙ্গামাটি মাল্টিমিডিয়া ই লানিং সেন্টারের উদ্বোধন

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৯:৫১ পিএম
রাঙ্গামাটি মাল্টিমিডিয়া ই লানিং সেন্টারের উদ্বোধন

পার্বত্য এলাকার শিক্ষার্থীদের মূলধারার সঙ্গে এগিয়ে নিতে প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ই-লার্নিং সেন্টার শুধু শিক্ষার পরিধি বাড়াবে না, একই সঙ্গে তরুন প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গতে তুলতেও সহায়ক হবে। রবিবার (২৩ আগষ্ট) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাল্টিমিডিয়া ই লানিং সেন্টারের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব মনোনীত সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোটেক মামুনুর রশিদ মামুন, পার্বত্য জেলা পরিষদের নব মনোনীত সদস্য মোহাম্মদ ফারুকসহ বিদায়ী সদস্যরা উপস্থিত ছিলেন। পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, পার্বত্য দুর্গম এলাকায় শিক্ষার মান বৃদ্ধি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে দুর্গম এলাকা গুলোতে প্রতিটি স্কুল হোটেল কার্যক্রম চালু করা হবে। এই হোষ্টেল চালু করতে যে সকল উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সংশ্লিষ্ট সকলকে উদযোগী হয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, এই ই লানিং সেন্টার খুবই একটি প্রশংসনীয় উদ্যোগ। এই ই লানিং সেন্টার দুর্গম পার্বত্য এলাকার পিছিয়ে পড়া স্কুল গুলোর শিক্ষা কার্যক্রমে আরো গতিশীলতা আসবে। পরে প্রতিমন্ত্রী ডিজিটাল ই লানিং সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

আপনার জেলার সংবাদ পড়তে