সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবি (সা.) পালনে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদে-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাও: নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। সভায় বক্তারা পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা, ন্যায়, শান্তি ও সমপ্রীতির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।