চাটমোহর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৪:২৯ পিএম
চাটমোহর চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

পাবনার চাটমোহরে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি  জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ও থানা পুলিশ সহযোগিতা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে ১০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।  যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আরো জানান,চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এই অভিযান অব্যাহত থাকবে। চলতি মৌসুমে উপজেলার ডিকশি বিল,আফরার বিল,খলিসাগাড়ি বিলসহ বিভিন্ন বিল ও হাটে অভিযান চালিয়ে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে