নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি অফিসার মামুনূর রশিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন। এছাড়াও সভায় উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহামুদুর হক টিটু, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, স্থানীয় ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানবৃন্দ, বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীসহ প্রশাসন, এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিয়ে রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান বন্ধ এবং নদীতে অবৈধ সুতির জাল উচ্ছেদসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।