তারাগঞ্জে অগ্নিকাণ্ডে রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর): | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৪৫ পিএম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় আব্দুল মজিতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ঘর পুড়ে গেছে। আগুনে একটি গাভী ও একটি বাছুর অগ্নিদগ্ধ হয়েছে।সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০: ৪০ মিনিটে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে আব্দুল মজিতের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘর ও গোয়ালঘরটি আগুনে পুড়ে যায়। গোয়ালঘরে থাকা একটি গাভী ও একটি বাছুরও অগ্নিদগ্ধ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তারাগঞ্জ উপজেলার ফায়ার স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ প্রিন্সের সাথে মুঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন "১০:৪০ মিনিটে খবর পেয়ে আমরা রওনা দেই।আমাদের টিম পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেলে আমাদের কার্যক্রমের প্রয়োজন হয়নি । ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুটি ঘর পুড়ে যাওয়ায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে