গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আমন চাষের চাহিদামত সার পাওয়া নিয়ে দিশে হারা হয়ে পড়ে কৃষকরা। এখন কৃষকদের আমন ধান রোপন ও পরিচর্যা গুরুত্বপূর্ণ সময় হলেও প্রয়োজন অনুযায়ী ইউরিয়া সার নাই।
জানা যায়, ডিলারের দোকানে সরকারি ভুর্তুকির সার অল্প মিলছে। তবে কোন সময় খুচরা দোকানের ইউরিয়া সার পাওয়া গিয়েছিলো। এবছরে খুচরা দোকানের সার পাওয়া যায় না। এ অবস্থায় কৃষকরা সারের খোজে ছুটে বেড়াচ্ছে এক দোকান থেকে আর এক দোকান। কৃষকদের অভিযোগ ডিলাররা দোকারের সার না রেখে গোপনে অন্যত্র রেখে গোপনে গোপনে বেশী দামে অন্যত্র বিক্রয় করছেন। সার নিয়ে এ ধারা অব্যহৃত থাকলে চলতি আমর উৎপাদন ব্যাপক নৈতিবাচক প্রভাব পড়ার সঙ্কা রয়েছে। ভুক্ত কৃষক তারাপুর ইউনিয়নের নওহাটী চাচিয়া গ্রামের বাদশা মিয়া জানান, এক বস্তা সারের জন্য ২ থেকে ৩ দিন ডিলারের কাছে ঘুরতে হয়। কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরী জানান, সারের কোন সংকট নেই। কিন্তু প্রতিটি ইউনিয়নে সমহারে ডিলার নিয়োগ না থাকায় কোন কোন ইউনিয়নে এ সমস্যা হচ্ছে।