কাহারোলে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:০৭ পিএম
কাহারোলে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের বলেয়া যাওয়ার রাস্তা পশ্চিম পাশ্বে, দিনাজপুরের কাহারোল উপজেলায় ভ্রামমান আদালত পরিচালনা করে, মেসার্স অরিন ট্রেডাসর্, প্রোঃ মোঃ ওলিউর ইসলামের রাসায়সিক সারের দোকান তল্লাশি চালান দিনাজপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সিহাব মোঃ ইমতিয়াজ আলী, এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম ও উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ জাহিদুল ইসলাম। দোকান তল্লাশী  করে ইউরিয়া সার ৯৬ বস্তা, পটাশ সার ৪৭ বস্তা ও তিউনিসিয়া ফসফেট সার ৩০৯ বস্তা অবৈধ ভাবে মজুদ রাখার দায়ে প্রোঃ মোঃ ওলিউর ইসলামকে না পেয়ে তার ছোট ভাই দোকান পরিচালনাকারী মোঃ খায়রুল ইসলামকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ধারা অপরাধে ৮(২) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং জব্দকৃত রাসায়নিক সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে নদগ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে