দাকোপে শিশু ধর্ষনের চেষ্টা, জড়িত আসামী গ্রেফতার

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৩:১৮ পিএম
দাকোপে শিশু ধর্ষনের চেষ্টা, জড়িত আসামী গ্রেফতার

দাকোপের পল্লীতে শিশু ধর্ষনের চেষ্টা। এ ঘটনায় মামলা দায়ের হলে দাকোপ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেছে। 

ভূক্তভোগী পরিবার, এলাকাবাসী ও দাকোপ থানা সুত্রে জানা যায়, দাকোপের গড়খালী গ্রামের সোহাগ গাজীর শিশু কন্যা সামিয়া খাতুন (৭) কে প্রতিবেশী তৌহিদ গাজীর পুত্র তানভীর গাজী (১৫) ধর্ষনের চেষ্টা করে। গত ২৩ আগষ্ট রবিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে স্থানীয় পল্লীমঙ্গল স্কুলের শিশু শ্রেনীর ওই শিক্ষার্থী স্কুল থেকে ফিরে বাড়ীর পাশে রাস্তায় খেলতে যায়। এ সময় বখাটে তানভীর তাকে ফুঁসলিয়ে খড়ের পালার আড়ালে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদা শফিকুল গাজী এগিয়ে আসলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে দাকোপ উপজেলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় সুত্র জানায়, ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত ওই চেষ্টা সফল না হওয়ায় পরেরদিন শিশুটির মা পিয়া খাতুন বাদী হয়ে তানভীর গাজীকে আসামী করে দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। যা দাকোপ থানার মামলা নং ৬ তাং ২৪/০৮/২৬। এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে