রংপুর রেঞ্জ, ডিআইজি হিসেবে মোহাম্মদ আবদুল মাবুদ যোগদান

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৪:৫৩ পিএম
রংপুর রেঞ্জ, ডিআইজি হিসেবে মোহাম্মদ আবদুল মাবুদ যোগদান

আবদুল মাবুদ  রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দুপুরে  যোগদান করেন। যোগদান গ্রহণকালে রংপুর রেঞ্জ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান  আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ;  এ উপস্থিত ছিলেন শাহ মমতাজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (চলতি দায়িত্বে), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস);  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত;  মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);  বি. এম. আশরাফ উল্যাহ তাহের, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস);  মোঃ ইলিয়াছ হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); এবং  মোঃ নূরুজ্জামান চৌধূরী, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)। নবনিযুক্ত ডিআইজি দায়িত্ব গ্রহণের পর রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, পেশাদার পুলিশিং, জনমুখী সেবা এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। রংপুর রেঞ্জের পক্ষ থেকে  মোহাম্মদ আবদুল মাবুদ কে নতুন দায়িত্বে আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে