সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৬ হাজার ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ‘টিম বিজয়ী’র ভলেন্টিয়ারদের সাথে নিয়ে কেক কেটে সেলিব্রেশন করেছেন তিনি।
২৭শে আগষ্ট (মঙ্গলবার) পুরান বাজারে নিজ বাসায় নারী নেত্রী তানিয়া ইশতিয়াক খান তাঁর ফেসবুক পেজে সর্বদা সক্রিয় থাকা এবং সামাজিক কার্যক্রমে নিরলস সহযোগিতা করার জন্য ভলেন্টিয়ারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক সচেতনতা ও নারী উন্নয়নে ভলেন্টিয়ারদের এই সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে উপস্থিত ভলেন্টিয়ারদের হাতে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন তানিয়া ইশতিয়াক খান। এ সময় ভলেন্টিয়ারদের মাঝে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।