পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শ্রীদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানবন্ধনে বাধা প্রদান ও মহিলা অভিভাবকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে স্কুলের সামনের রাস্তায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের দুর্নীতি ও বিদ্যালয়ের নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা।
শান্তিপূর্ণ মানববন্ধনে এক পর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারী অভিভাবকদের অকথ্য ভাষা গালাগালি করেন এবং মানববন্ধনের ব্যানার ছিড়ে ফেলার চেষ্টা করেন। এতে বাধা দিলে চড়াও হন নারী অভিভাবকদের উপর। তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করেন তিনি। এসময় শিক্ষকে বাধা দিতে গেলে তার অনুগত কিছু লোক বিদ্যালয়ের ভেতর থেকে আক্রমণ করেন। এ অবস্থায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দলবল নিয়ে খোদ অত্র স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এমন আচারণের প্রতিবাদ জানাতে গেলে উল্টো মারমুখি আচরণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি ভিন্নখাতে নিতে ভারপ্রাপ¦ত প্রধান শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দু’জনকে আহত দেখিয়ে মিথ্যে বক্তব্য প্রচার করেন বলেও অভিযোগ।।
এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের তদন্ত চলাকালে স্কুলে উপস্থিত হন অভিযোগকারী অভিভাবকরা। তদন্ত কর্মকর্তার আহবানে তদন্তকাজে সহযোগিতা করতে সেখানে গিয়েছিলেন বলেও জানান তারা।
মানববন্ধনে অংশ নেয়া একাধিক অভিভাবক বিদ্যালয়টির আগের শিক্ষার মান ও পরিবেশের উদ্ধৃতি দিয়ে বর্তমান শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি অভিযুক্ত নজরুল ইসলামের অপসারণ দাবি করেন। এ বিষয়ে কথা বলার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।