নবাবগঞ্জে কুপ থেকে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫২ পিএম
নবাবগঞ্জে কুপ থেকে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর মুফিদল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।  সোমবার বিকেলে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের কুপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল কুদ্দুস। নিহত মুফিদল ইসলাম নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের লালু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বাহির হয়।ওই দিন থেকে মুফিদল ইসলাম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার হঠাৎ করে বিকেলে স্থানীয়রা গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের কুপের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে