চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৫ পিএম
চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান বিন ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন, উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, শিক্ষক লুৎফর রহমান, শিরিন সুলতানা কাকন ও সাংবাদিক আব্দুস সবুর কাজল প্রমূখ। সভার বক্তারা উপজেলায় সাক্ষরতার হার বৃদ্ধি ও ঝড়ে পড়া শিক্ষার্থী রোধের ব্যাপারে বিশদ আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে